সাপাহারে ব্যক্তি উদ্যোগে গাছের চারা বিতরণ করলেন বিএনপি নেতা আব্দুর রহিম

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০পিস ফলজ,

2026-08-10T11:37:57+00:00
2026-08-10T11:37:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাপাহারে ব্যক্তি উদ্যোগে গাছের চারা বিতরণ করলেন বিএনপি নেতা আব্দুর রহিম
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০পিস ফলজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল নিম, অর্জুন, জাম ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ।

সাপাহার উপজেলা পরিষদ চত্বরে রোপণের জন্য ২৬টি গাছের চারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের হাতে তুলে দেন তিনি। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোপণের জন্য ১৫টি, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ১২টি, মির্জাপুর দাখিল মাদ্রাসায় ১৫টি এবং গৌরীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা করতে হবে।”

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy