পাকুন্দিয়ায় পৌর আইন উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় ভবন নির্মাণ আইন উপেক্ষা করে প্রভাবশালীর বসতঘর নির্মাণ, নিজ জায়গা থেকে গাছ কেটে নেওয়া

2026-08-10T13:31:11+00:00
2026-08-10T13:31:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় পৌর আইন উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় ভবন নির্মাণ আইন উপেক্ষা করে প্রভাবশালীর বসতঘর নির্মাণ, নিজ জায়গা থেকে গাছ কেটে নেওয়া ও অশালীন আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর সদরের চর পাকুন্দিয়া গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে তোফাজ্জল হোসেন ছেনু।

সরেজমিন তদন্ত করে পৌর আইন অনুযায়ী বিষয়টি স্থায়ী সমাধানের দাবীতে সোমবার (১০আগস্ট) সকাল সাড়ে দশটায় পৌরসদরে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, তাঁর ভাতিজা সাইফুল হক শাফিন ও প্রতিবেশী আব্দুল আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছেনু মিয়া জানান, অভিযুক্ত মোস্তফা আমার বাবার পালিত পুত্র। আমার জন্মের পূর্বে তাকে পালক পুত্র হিসেবে বাড়িতে এনে লালন পালন করেন আমার বাবা। তিনি পৌর আইন উপেক্ষা করে ঘরের চারপাশে প্রয়োজনীয় জায়গা খালি না রেখে একটি পাকা ঘর নির্মাণ করছেন। এছাড়া আমার  জায়গা থেকে একটি মেহগনী গাছ অবৈধভাবে কেটে নিয়ে গেছেন। 

শুধু তাই নয়, আমার মায়ের কবরস্থানের চারপাশে সিমানা  প্রাচীর দিতেও বাধা দিচ্ছেন। এমনকি আমার মৃত মায়ের কবর সম্পর্কে অশালীন ও অসম্মানজনক মন্তব্য করে আমাকে ও আমার পরিবারকে মানসিকভাবে হেয় প্রতিপন্য করছেন। তাঁর এমন কর্মকান্ডে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি আশংকা করছেন। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একাধিকবার চেষ্টা করেও সমাধান পাওয়া যায়নি। তিনি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, গত দুই মাস আগে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়ার পর পৌর ইঞ্জিনিয়ার এনামুল হক সরেজমিনে পরিদর্শন করে গেছেন। এরপরেও অদৃশ্য কারনে এ বিষয়ে এখনো কোন সমাধান পাওয়া যায়নি পৌর কর্তৃপক্ষের কাছ থেকে।

সংবাদ সম্মেলনে তিনি পৌর প্রশাসনের সহযোগীতা কামনা করে বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করে তাঁর ন্যায় সংগত অধিকার নিশ্চিত এবং ঘটনার স্থায়ী সমাধান করার জোর দাবী জানিয়েছেন। 

এ বিষয়ে মোস্তফা জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। 

এ ব্যাপারে জানতে চাইলে পাকুন্দিয়া পৌরসভার উপ সহকারী  প্রকৌশলী মোঃ এনামুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে আমিসহ কয়েকজন ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় অভিযুক্ত মোস্তফা  এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টি সমাধান করার জন্য সময় নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy