কুড়িগ্রাম সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান, ৭৭ লাখ টাকার পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত সাত দিনে ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কাফ

2026-08-10T18:41:29+00:00
2026-08-10T18:41:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রাম সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান, ৭৭ লাখ টাকার পণ্য জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত সাত দিনে ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কাফ সিরাপ, গবাদিপশু, কসমেটিক্স সহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসব ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত দুই আসামিকেও আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের বিভিন্ন এলাকায় গত সাত দিনে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গবাদিপশু, কসমেটিক্স সহ চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। 
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্টদের আটক করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy