মাগুরায় অপহরণের ৯ ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, যুবক গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরায় অপহরণের মাত্র ৯ ঘণ্টার মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন

2026-08-10T18:38:32+00:00
2026-08-10T18:38:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাগুরায় অপহরণের ৯ ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, যুবক গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৫)
প্রেস ব্রিফিং
X

প্রেস ব্রিফিং

মাগুরায় অপহরণের মাত্র ৯ ঘণ্টার মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ ঘটনায় রবিউল মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১০ আগষ্ট) এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, মাগুরা সদর থানার বরুনাতৈল গ্রামের জারিয়া আক্তার (৩০) গত ৯ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে কাঁদতে কাঁদতে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে জানান, তার ১৪ বছর বয়সী শিশু কন্যাকে অপহরণ করা হয়েছে।

ঘটনাটি জানার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অপহৃত শিশুকে উদ্ধারে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে দায়িত্ব দেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খায়রুল হাসান পিপিএমের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) অজয় দাসের নেতৃত্বে অভিযান শুরু করা হয়।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা ও খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ আগস্ট রাত ৩টার দিকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণকারী হিসেবে অভিযুক্ত রবিউল মোল্লা (২০)-কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, রবিউল মোল্লা মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের বাদশা মোল্লার ছেলে। বর্তমানে উদ্ধার হওয়া শিশু ও গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy