দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু। উনার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
রোববার (৯ আগষ্ট) রাতে ঢাকার শ্যামলীতে সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে শুভেন্দু সরকারের শয্যাপাশে বসে তার সামগ্রিক চিকিৎসার খোঁজ নেন। এসময় তিনি ডাক্তারদের সাথেও কথা বলেন।
গত ২৯জুলাই সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু দুর্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দ্যেশ্যে যান। পরবর্তিতে গত ০৪ আগষ্ট ঢাকার সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালে কিডনী ট্রান্সপ্লান্ট ও ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ কামরুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি হন তিনি। হাসপাতালে ভর্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকের দায়িত্বে থেকে অস্ত্রোপাচার করার ব্যবস্থা করে দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পারিবারিক সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন শুভেন্দু সরকার পিন্টু। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার কিডনিতে একটু সমস্যা রয়েছে। অপারেশন করাতে পারলে এই সমস্যা থাকবে না। সেইসাতে প্রয়োজন নিয়মিত চিকিৎসা। এখবর শুনে চিকিৎসা ও ডায়ালাইসিস নিয়ে কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল। দেশেই অস্ত্রোপাচার করানোর জন্য আশ্বাস ও পরামর্শ দেন তিনি।
বিএনপি নেতা ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু বলেন, প্রথমেই মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সফল অপারেশন হওয়ার জন্য। সেইসাথে ডাক্তার সহ অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা করে দেয়ার জন্য জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এতো ব্যাস্ততার মাঝেও হাসপাতালে ভর্তি থেকে শুরু করে আমার চিকিৎসার সবসময় খোঁজ নিয়েছেন। অপারেশন পরবর্তি খোঁজ নিতে হাসপাতালে এসেছেন। মহান সৃষ্টিকর্তা উনাকে নেক হায়াত দান করুন।