বেনাপোল সীমান্ত এলাকায় মাদকের বড় চালান জব্দ

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল পোর্ট থানার আওতাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযানে ৯৭ বোতল কোডিনযুক্ত উইনসিরেক্স কফ সিরাপসহ এক মাদক

2026-08-10T18:23:51+00:00
2026-08-10T18:23:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেনাপোল সীমান্ত এলাকায় মাদকের বড় চালান জব্দ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৩)
মাদকের বড় চালান জব্দ
X

মাদকের বড় চালান জব্দ

যশোরের বেনাপোল পোর্ট থানার আওতাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযানে ৯৭ বোতল কোডিনযুক্ত উইনসিরেক্স কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১০ আগস্ট ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এএসআই (নিঃ) মো. সবুজ আলীর নেতৃত্বে একটি পুলিশ দল ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভবেরবেড় পশ্চিমপাড়ার মৃত শফি মোড়লের ছেলে মো. সুজন মোড়ল (৩১)-কে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৯৭ বোতল উইনসিরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৯ হাজার ৭০০ মিলিলিটার কোডিনযুক্ত সিরাপ পাওয়া যায়, যা মাদক হিসেবে অপব্যবহৃত হয়ে থাকে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে “Codeine Phosphate & Tripolidine Hydrochloride Syrup – WINCEREX COUGH SYRUP 100ml” লেখা ছিল।

এ সময় ধৃত আসামির কাছ থেকে একটি VIVO 1920 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। মোবাইল ফোনটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ আলী বলেন, “বেনাপোল পোর্ট এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম কিংবা অপরাধমূলক তৎপরতা বরদাশত করা হবে না। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশ জানিয়েছে, জব্দকৃত মাদক ও মোবাইল ফোন আইনগত প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকায় পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের ফলে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোররাতের এই অভিযানে বিপুল পরিমাণ কোডিন সিরাপ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy