প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:২১ পিএম (ভিজিট : ৩)

X
শিশু মোঃ জাওয়াত
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে মোঃ জাওয়াত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামনগর হাসপাতাল সংলগ্ন বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। সে যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গ্রামের মোঃ মনিরুজ্জামানের একমাত্র ছেলে। চাকরির সুবাদে তারা শ্যামনগরে বসবাস করেন।
শিশুটির মা সাদিয়া খাতুন বলেন, আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম আর জাওয়াত খেলা করছিলো। কিছু সময় পরে তাকে খুঁজে না পেয়ে জাওয়াত এর বাবাকে কল দিয়ে বলি ছেলেকে খুঁজে পাচ্ছি না।
জাওয়াতের পিতা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরের ডাক্তারদের সিরিয়াল লেখার কাজ করেন। তিনি হাসপাতালের সব জায়গায় খুঁজে কোথাও না পেয়ে দ্রুত বাসায় চলে আসেন। এসে বাড়ির পাশে রাস্তার ওপর একটি জুতা ও বিলে দামের ওপর আর একটি জুতা দেখতে পেয়ে পানিতে নেমে ছেলেকে খুঁজে পান। সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ ডাক্তার সাকির হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।