ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) গঠিত হওয়ার পর ভবন ও ইমারতের নকশা অনুমোদন এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণে

2026-08-10T20:48:23+00:00
2026-08-10T20:48:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৪)
সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ
X

সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) গঠিত হওয়ার পর ভবন ও ইমারতের নকশা অনুমোদন এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণে উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে এ কাজের দ্বিমুখী জটিলতা এড়াতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে উন্নয়ন কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করতে নির্দেশনা জারি করা হয়।

সোমবার (১০ আগষ্ট) বিকালে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রকাশিত পৃথক দুইটি চিঠিতে এই নির্দেশনা জারির সত্যতা নিশ্চিত করেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
 
এর আগে গত ৬ আগষ্ট স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এবং বিগত ২১ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রশাসন শাখার সিনিয়র সহকারি সচিব আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
 
এর মধ্যে আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত পত্রে বলা হয়- কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সিলেট, বরিশাল এবং রংপুরকে একটি পরিকল্পিত, আধুনিক ও আকর্ষণীয় নগরী হিসেবে গড়ে তোলার স্বার্থে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ গেজেট আকারে প্রকাশিত হয়। উক্ত আইনসমূহের ৪ ধারাবলে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে এবং সরকার কর্তৃক নবসৃষ্ট উন্নয়ন কর্তৃপক্ষসমূহে চেয়ারম্যান ও কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পূর্বে ইমারত নির্মাণের নকশা অনুমোদনসহ নির্মাণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত হতো। 

আইন দ্বারা উন্নয়ন কর্তৃপক্ষসমূহ গঠিত হওয়ায় আইন মোতাবেক ইমারত নির্মাণের নকশা অনুমোদনসহ আইনানুযায়ী উন্নয়ন কর্তৃপক্ষসমূহের দায়িত্ব পালনে সহযোগিতা করতে এবং ইতোপূর্বে অনুমোদিত ইমারতের নকশার তালিকা ও সংশ্লিষ্ট তথ্যাদি উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর হস্থান্তরের বিষয়ে সিটি কর্পোরেশনসমূহকে স্থানীয় সরকার বিভাগ হতে নির্দেশনা প্রদান করা প্রয়োজন। এমতাবস্থায়, আইন দ্বারা উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ায় আইন মোতাবেক ইমারত নির্মাণের নকশা অনুমোদনসহ আইনানুযায়ী উন্নয়ন কর্তৃপক্ষসমূহের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা করতে এবং ইতোপূর্বে অনুমোদিত ইমারতের নকশার তালিকা ও সংশ্লিষ্ট তথ্যাদি উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর হস্থান্তরের বিষয়ে সিটি কর্পোরেশনসমূহকে স্থানীয় সরকার বিভাগ হতে পত্র মারফত প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে সবিনয় অনুরোধ করা হলো।
 
পরবর্তীতে এই চিঠির প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ গেজেট আকারে প্রকাশিত হয়। 

উক্ত আইনসমূহের ৪ ধারাবলে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। ইমারত নির্মাণের নকশা অনুমোদনে উন্নয়ন কর্তৃপক্ষসমূহের দায়িত্ব পালনে সহযোগিতা প্রদান সংক্রান্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হতে প্রাপ্ত পত্রটি পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে এসাথে প্রেরণ করা হলো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy