৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

দৈনিক ১৮৭ টাকা মজুরি দিয়ে আর সংসার চালানো সম্ভব নয়—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মজুরি বাড়িয়ে ৫০০ টাকা করার দাবিতে

2026-08-10T21:27:18+00:00
2026-08-10T21:27:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৫)
চা শ্রমিকদের বিক্ষোভ
X

চা শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক ১৮৭ টাকা মজুরি দিয়ে আর সংসার চালানো সম্ভব নয়—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মজুরি বাড়িয়ে ৫০০ টাকা করার দাবিতে মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে কয়েকশ চা শ্রমিক বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেন। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি শেষে বাগানের অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে মাত্র ১৮৭ টাকা মজুরিতে চা শ্রমিকরা কাজ করছেন। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, এই মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ মৌলিক চাহিদা পূরণ করাও তাদের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে।

শ্রমিক নেতারা বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও লাঞ্ছনার অবসান ঘটাতে হবে। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

মাথিউড়া চা বাগানের শ্রমিক নেতা লালন রাজভর বলেন, আমরা সব সময় বঞ্চিত রয়েছি। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় আমাদের নাজেহাল অবস্থা। ১৮৭ টাকা মজুরিতে সংসার চালানো অসম্ভব।

বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শ্রমিক নেতা লালন রাজভর বাবুলাল গৌড় বিক্রম গৌড় আবুল হোসেন সেলিম আহমদ কালীচন্দ্র রবিদাস ও উত্তম রাজভর।

শ্রমিক নেতারা অবিলম্বে মজুরি বৃদ্ধির পাশাপাশি চা শ্রমিকদের শিক্ষা স্বাস্থ্য ও আবাসন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy