যশোরে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি ভাড়া বাসা থেকে মিম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে

2026-08-11T10:44:12+00:00
2026-08-11T10:44:12+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
যশোরে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৪৪ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি ভাড়া বাসা থেকে মিম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাত সাড়ে নয়টার দিকে হাজী তাজের আলী মার্কেটের চতুর্থ তলার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে ওই বাসাটি ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন মিম। সোমবার কয়েকজন বান্ধবী তাঁর মুঠোফোনে যোগাযোগ করে সাড়া না পেয়ে বাসায় আসেন। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা খুলে ভেতর থেকে মিমের মরদেহ উদ্ধার করে। রাতে মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিচিতজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে প্রথম স্বামীর সঙ্গে মিমের বিবাহবিচ্ছেদ হয়। পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্বামী প্রবাসে থাকেন। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে এক সহকর্মী জানিয়েছেন।

মিম যশোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। তবে চলতি মাসের ১ আগস্ট তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কর্মক্ষেত্রে অন্যমনস্কতা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পারিবারিক, দাম্পত্য কিংবা ব্যক্তিগত কোনো বিষয় এর সঙ্গে জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy