সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর’: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রইসুল আরাফাত, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

‘সাংবাদিকতা বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর’—মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।সোমবার

2026-08-11T10:52:26+00:00
2026-08-11T10:52:26+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর’: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
রইসুল আরাফাত, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

‘সাংবাদিকতা বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর’—মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সোমবার (১০ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাকানইবিসাস) এক যুগে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’—এই রূপকল্পকে সামনে রেখে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘সাংবাদিকরা আমার বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর। তারা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা যেমন সাংবাদিকদের অধিকার, তেমনি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।’

সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্যগুলো সাংবাদিকরাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। তাই চাটুকারিতা নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে।’

উপাচার্য বলেন, ‘এই মহান পেশাকে কলুষিত না করে সত্য ও সততার সঙ্গে কাজ করলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে তা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে।’

জাকানইবিসাসের সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এবং সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) ও আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে জাকানইবিসাসের এক যুগ পূর্তির দিনব্যাপী আয়োজন শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও কেক কাটার আয়োজন করা হয়। এরপর নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন করা হয়।

বর্ণাঢ্য আয়োজন ও সেমিনারের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ পূর্তির দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy