কালিয়ায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের ফুটবল দিল আল খিদমাহ ফাউন্ডেশন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজলোর নড়াগাতীতে মানবিক ও সামাজিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিবন্ধী এক শিশুকে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল

2026-08-11T13:04:24+00:00
2026-08-11T13:04:24+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
কালিয়ায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের ফুটবল দিল আল খিদমাহ ফাউন্ডেশন
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:০৪ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজলোর নড়াগাতীতে মানবিক ও সামাজিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিবন্ধী এক শিশুকে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছে আল খিদমাহ ফাউন্ডেশন।

সোমবার (১০ আগষ্ট ) উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আল খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি জিএম হাসান, যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার গোস্বামীসহ ফাউন্ডেশনের সদস্যরাগন মোহাম্মদ রোমান মোল্লা, মোহাম্মদ রবিউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, রাসেল, দিদার, তানজিল (খন্দকার), নুর ইসলাম, জগন্নাথ, ভরত শিকদার, ইয়াসিন, রজব আলী, হাবিব, নাসিম ও কৌশিক প্রমুখ।

আল খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি জিএম হাসান বলেন, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশু-কিশোরদের মোবাইল ও মাদক থেকে দুরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার গোস্বামী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা একটি ইতিবাচক সামাজিক উদ্যোগ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy