রায়পুরে এসএসসির ফলাফলে চমক, পাসের হারে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার মান ও প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল নিয়ে নতুন করে আলোচনা

2026-08-11T13:15:09+00:00
2026-08-11T13:15:09+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
রায়পুরে এসএসসির ফলাফলে চমক, পাসের হারে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার মান ও প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলার সেরা ফলাফলের তালিকায় থাকা কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ এবার প্রত্যাশিত অবস্থান ধরে রাখতে পারেনি। অন্যদিকে হারানো ঐতিহ্য ফিরে পেয়ে আলোচনায় উঠে এসেছে রায়পুর এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

জানা যায়, এবার কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১১ জন। পাসের হার প্রায় ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন শিক্ষার্থী। তবে দীর্ঘদিনের ধারাবাহিক সাফল্যের তুলনায় এবার ফলাফল কিছুটা পিছিয়ে পড়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান, পাঠদান পদ্ধতি, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

অন্যদিকে রায়পুর এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৫ দশমিক ১৯ শতাংশ। উপজেলার ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে পাসের হারে প্রতিষ্ঠানটি সেরা হয়েছে।

রায়পুর এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, “এ ফলাফল আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিই। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy