এসএসসিতে অকৃতকার্য, ভেড়ামারায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া খাতুন (১৬) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।নিহত তানিয়া খাতুনের

2026-08-11T13:28:01+00:00
2026-08-11T13:28:01+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
এসএসসিতে অকৃতকার্য, ভেড়ামারায় শিক্ষার্থীর আত্মহত্যা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া খাতুন (১৬) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

নিহত তানিয়া খাতুনের বাড়ি ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের (চেয়ারম্যান গেট সংলগ্ন) প্রবাসী আক্তারুল ইসলামের মেয়ে ও বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া খাতুন দুটি বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষার এই ফলাফল মেনে নিতে না পেরে চরম মানসিক হতাশায় সোমবার রাত ১২টার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম জানান, মরাদেহ উদ্ধার করেন। আইনানুগ ব্যবস্থার জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে। থানায় একটি অপমৃত্যু'র (ইউডি) মামলা দায়েরের হয়েছে।

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া খাতুন দুটি বিষয়ে অকৃতকার্য হয়। সে বিবাহিত ছিলো। কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য নেই।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy