
X
ছবি: প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট, রোগীদের বিভিন্ন সমস্যা, হাসপাতালের পরিবেশ এবং সেবার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হামিদা আক্তার বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে ভালো চিকিৎসাসেবা পান, সে বিষয়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ গুরুত্বপূর্ণ।
সভায় সাংবাদিকরা সাধারণ রোগীদের হয়রানি কমানো, সেবার মান উন্নত করা, স্বাস্থ্যসেবা সম্পর্কে জনগণকে সঠিক তথ্য দেওয়া এবং হাসপাতালের সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম, সদস্য সচিব সরদার সোহেল, মো. মাহবুবুর রহমান, মো. সোহাগ হাওলাদার, মো. রফিকুল ইসলাম, মহসিন মিয়া লিটন, মো. নুরুল ইসলাম, মো. নাসির উদ্দীন অপু, মো. নাসির উদ্দীন শরীফ, মো. কাওছার হোসেন, মো. রবিউল ইসলাম, মো. নুরুল ইসলাম আসাদ, মো. খলিলুর রহমান ও সাংবাদিক মেহেদী হাসান ভূইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, যুগ্ম আহ্বায়ক বিপ্লব চন্দ্র, সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম ও সদস্য আসাদুজ্জামান সোহাগ উপস্থিত ছিলেন।
সভায় উজিরপুরের মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।