রংপুরে জুয়া মামলায় ক্যাসিনো সম্রাট রজব গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলায় ক্যাসিনো সম্রাট ওয়াজেদ আলী রজবকে

2026-08-11T15:55:51+00:00
2026-08-11T15:55:51+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
রংপুরে জুয়া মামলায় ক্যাসিনো সম্রাট রজব গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলায় ক্যাসিনো সম্রাট ওয়াজেদ আলী রজবকে (৩১) গ্রেফতার করেছে আরপিএমপি গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার (১১ আগষ্ট) তাকে জুয়া প্রতিরোধ আইনের ধারায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (ওসি) অশোক চৌহান জানান, গ্রেফতার ওয়াজেদ আলী রজব রসিকের চাঁন্দকুঠি, সৎবাজার এলাকার তাজুল ইসলামের ছেলে ও রমনী বেকারীর মালিক। 

সোমবার (১০ আগষ্ট) রাতে আরপিএমপি গোয়েন্দা বিভাগের উপপুৃলিশ কমিশনার স্যারের তত্বাবধায়নে ডিবি পুলিশের টিম চাঁন্দকুঠি, সৎবাজার এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করেন। 

এ সময় টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার সময় ওয়াজেদ আলী রজবকে আটক করে। জব্দ করা হয় অনলাইনে জুয়া খেলার ভিভো ব্যান্ডের দামী মোবাইল ফোন। জব্দকৃত মোবাইলে অনলাইনে জুয়া খেলায় বিভিন্ন ব্রাউজার রয়েছে।

হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (ওসি) অশোক চৌহান বলেন, এ ব্যাপারে মামলা রুজু হয়েছে, গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার রংপুর আদালতে পাটানো হয়েছে। গ্রেফতার রজব বেকারী ব্যবসার পাশাপাশি এলাকায় মোবাইলে অনলাইনে জুয়া খেলার ব্যবসায়ী বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

চাঁন্দকুঠি সৎবাজার এলাকার বাসিন্দা রাশেদুলসহ অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়াজেদ আলী রজব এলাকায় বেকারী ব্যবসার পাশাপাশি মোবাইলে অনলাইনে জুয়া খেলার ব্যবসায়ী হিসেবে পরিচিত। রজবের মাধ্যমে এলাকার অনেক যুবক ও ব্যবসায়ীয টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলে আর্থিকভাবে নি:স্ব হয়ে গেছে। রজব আসন্ন রসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ঘোষনা দিয়ে এলাকায় পোষ্টার টাঙ্গিয়েছে।

রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন,  মাদক ও জুয়া মুক্ত রংপুর মহানগর গড়তে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy