প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে স্বরনীকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিদ্যালয়টির চারতলা ফাউন্ডেশনসহ একতলা কমপ্লেঙ্ ভবন নির্মাণে ১কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার (ভারপ্রাপ্ত) মহোদয়ের একান্ত প্রচেষ্টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ আগস্ট) ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমির জরিপের কাজ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন ভবন নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে। পর্যাপ্ত শ্রেণিকক্ষের সুযোগ বাড়ার পাশাপাশি শিক্ষকরা স্বাচ্ছন্দ্যে পাঠদান করতে পারবেন এবং শিক্ষার্থীরাও মনোযোগ দিয়ে পড়াশোনার সুযোগ পাবে।
এসময়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। সেইসাথে বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা কারনেই অবহেলার স্বীকার হয়েছে।
বর্তমানে বিদ্যালয়ের জন্য নতুন ভবনের বরাদ্দ পেয়ে স্থানীয় শিক্ষক, অভিভাবক সহ আমরা অনেক খুশি হয়েছি। দুর্গাপুর উপজেলা উন্নয়নে ব্যারিস্টার কায়সার কামাল স্যার যে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ, মহান আল্লাহ্ ওনাকে নেক হায়াত দান করুন।
স্বরণীকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি একটি সুন্দর ও উপযুক্ত শিক্ষার পরিবেশ অত্যন্ত জরুরি। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে।
পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও তারা আরও বেশি সুযোগ পাবে। সেইসাথে নতুন অবকাঠামো শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়ানোর পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। নতুন ভবনের বরাদ্দ পেয়ে প্রধান শিক্ষক হিসেবে আমি অনেক খুশি। মহান আল্লাহ্ ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে নেক হায়াত দান করুন।