সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরায় ‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা

2026-08-11T15:09:38+00:00
2026-08-11T15:09:38+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সভ্যতার সূচনালগ্ন থেকেই কোনো না কোনোভাবে দুর্নীতির অস্তিত্ব রয়েছে। দুর্নীতির অন্যতম প্রধান কারণ মানুষের মধ্যে লোভের বিস্তার। মানুষ যখন লোভের বশবর্তী হয়, তখনই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। অন্যদিকে নৈতিকতার বিকাশ ঘটলে মানুষের চিন্তা ও বিবেকেরও বিকাশ ঘটে। তখন দুর্নীতি থেকে দূরে থাকা সম্ভব হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, এনডিসি নাফিউল ইসলাম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান, সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী ও প্রভাষক ওমর ফারুক। উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতিবিরোধী পদক্ষেপে সরকারের দায়বদ্ধতাই বেশি।’ 

এতে পক্ষে অংশ নেয় বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় বাকাল মাধ্যমিক বিদ্যালয়। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান এবং সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম। 

অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, জিএম নাজমুল আরিফ, মো. শহিদুর রহমান, অ্যাডভোকেট মুহা. মুনির উদ্দীন, মো. নাজমুল হক, অধ্যাপক আব্দুল ওহাব আজাদসহ প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেবে। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি সমাজে দুর্নীতিবিরোধী গণসচেতনতা তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy