মাটিরাঙ্গায় দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিয়ে সেনাবাহিনীর ব্যতিক্রমী আয়োজন

ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন আওতাধীন দূর্গম গনচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও

2026-08-11T16:40:49+00:00
2026-08-11T16:43:15+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিয়ে সেনাবাহিনীর ব্যতিক্রমী আয়োজন
ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৪:৪৩ পিএম  (ভিজিট : ২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন আওতাধীন দূর্গম গনচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মাটিরাঙ্গা জোন পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

গনচন্দ্র কার্বারী পাড়া এলাকার দুস্থ ও অসহায় প্রায় দুই শতাধিক নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ত্রাণ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং মাটিরাঙ্গা জোন অধিনায়ক সহ সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

অন্যদিকে, গনচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী ছয় শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 
এছাড়াও, যুব সমাজ'কে মাদকমুক্ত রাখতে" মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি,জি এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোন কতৃক আয়োজিত সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন আলোচনা হয় ও আগামী ১৯ আগস্ট উদ্ভোদনী ম্যাচ অনুষ্ঠিত হবে বলে সীধান্ত গ্রহণ করা হয়।  এবং জনসাধারণ, শিক্ষার্থী ও যাত্রীদের সুবিধার্থে নবনির্মিত একটি যাত্রী ছাউনি উদ্ভোদন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি। 

এসময় বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, পাহাড়ের অবহেলিত ঝড়ে যাওয়া শিক্ষার্থীদের স্কুল মুখী করতে মাটিরাঙ্গা জোন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আর্তমানবতার সেবায় পাহা‌ড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামী‌তেও অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy