পুঠিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে নিহত ১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

পুঠিয়ার বেলপুকুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে করিম (৩৫) নামেন একজন নিহত হয়েছে। নিহত করিম উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া

2026-08-11T20:31:30+00:00
2026-08-11T20:31:30+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে নিহত ১
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ২)
বেলপুকুর থানা
X

বেলপুকুর থানা

পুঠিয়ার বেলপুকুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে করিম (৩৫) নামেন একজন নিহত হয়েছে।  নিহত করিম উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের ফজলুলের ছেলে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ভুরুয়াপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যকার মারামারিতে এ হতাহতের ঘটনায ঘটে । 

জানাযায়, ভরুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম, করিম, রাব্বির সাথে একই এলাকার জিল্লুর, শাহাবুরের জমিজমা সংক্রান্ত বিরোধে বাকবিতন্ডার ঘটনা ঘটে। 

ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে  লাঠিসোঁটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। মারামারি ঘটনায় উল্লেখিত পক্ষদ্বয়ের সকলেই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে গুরুতর আহত করিম মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, মারামারির ঘটনা শুনার পর আমরা ঘটনা স্থলে ছুটে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধী রয়েছে।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy