দুই মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে দুই মাস বয়সী ছেলেসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মা রোমানা

2026-08-11T20:31:54+00:00
2026-08-11T20:31:54+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
দুই মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে দুই মাস বয়সী ছেলেসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মা রোমানা আক্তারকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে রামুর রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ার আবদুল মালেকের ছেলে। মালেক দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকালে শিশুটিকে নিয়ে ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন মা রোমানা আক্তার। খবর পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খরর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় মা রোমানাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী, রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন। আগে তার চিকিৎসা করানো হয়েছিল। তবে এটি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসকের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। ওসি বলেন, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই শিশুকে হত্যা করা হয়। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে। এ মামলায় মা রোমানা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy