লোহাগড়ায় বিএনপি কর্মীসহ স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ (৫৫) নামে এক বিএনপি কর্মী ও তার স্ত্রী

2026-08-12T15:23:46+00:00
2026-08-12T15:23:46+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় বিএনপি কর্মীসহ স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ (৫৫) নামে এক বিএনপি কর্মী ও তার স্ত্রী নাসিমা বেগমকে (৪৩) পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে দুজনেই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আবুল কালাম আজাদ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের মো: খোরশেদ মোল্যার ছেলে। তিনি লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ছিলেন এবং বর্তমানে শালনগর ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে আহত আবুল কালাম আজাদের আপন বড় ভাই জাফর মেম্বারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। 

স্বজন সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার রমজান, কাদের, মঞ্জিলের নেতৃত্বে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত তাদের ওপর দেশীয় অস্ত্র রামদা নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা সকলে বিএনপির সমর্থক বলে জানা গেছে।  

এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান জানান, ঘটনার বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy