শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড

2026-08-12T15:13:50+00:00
2026-08-12T15:13:50+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, হাটহাজারী থানার ওই চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২ আগস্ট একই মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া একাধিক হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy