বাংলাদেশে এলো টেকনো মেগাপ্যাড ২, থাকছে এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে টেকনোর নতুন ট্যাবলেট মেগাপ্যাড ২। বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, মেটাল বডি, এআইভিত্তিক

2026-08-12T15:54:04+00:00
2026-08-12T15:54:04+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে এলো টেকনো মেগাপ্যাড ২, থাকছে এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে টেকনোর নতুন ট্যাবলেট মেগাপ্যাড ২। বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, মেটাল বডি, এআইভিত্তিক স্মার্ট ফিচার এবং মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির সমন্বয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে পড়াশোনা, অফিসের কাজ ও বিনোদনের কথা মাথায় রেখে।

বুধবার (১২ আগস্ট) ঢাকায় টেকনো মেগাপ্যাড ২ উন্মোচনের ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দাবি, শিক্ষার্থী, পেশাজীবী ও দৈনন্দিন কাজে একাধিক সুবিধা চান—এমন ব্যবহারকারীদের জন্য ট্যাবলেটটি কার্যকর ভূমিকা রাখবে।

মেগাপ্যাড ২-এ রয়েছে ১১ ইঞ্চির ২.৫কে আই-কেয়ার ডিসপ্লে। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এই ডিসপ্লে স্ট্রিমিং, ব্রাউজিং, পড়াশোনা ও অন্যান্য দৈনন্দিন কাজে স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি। পাশাপাশি এতে রয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও লো-ব্লু-লাইট সুবিধা। ডিসপ্লেটি টিইউভি রাইনল্যান্ড সার্টিফায়েড।

বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও ট্যাবলেটটির পুরুত্ব মাত্র ৬.৬ মিলিমিটার। সম্পূর্ণ মেটাল বডির কারণে এটি দেখতে প্রিমিয়াম এবং বহনেও সুবিধাজনক। বিনোদনের জন্য এতে রয়েছে কোয়াড স্টেরিও স্পিকার, যা সিনেমা দেখা, গান শোনা ও গেমিংয়ে উন্নত অডিও অভিজ্ঞতা দেওয়ার দাবি করছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সের জন্য মেগাপ্যাড ২-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর। রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম। এর মধ্যে ৬ জিবি ফিজিক্যাল র‍্যামের সঙ্গে মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত ৬ জিবি র‍্যাম ব্যবহারের সুবিধা রয়েছে।

ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৮২০০ এমএএইচ ব্যাটারি। ফলে দীর্ঘ সময় পড়াশোনা, কাজ, বিনোদন কিংবা ভ্রমণের সময় চার্জ নিয়ে দুশ্চিন্তা কমবে বলে জানিয়েছে টেকনো।

কাজের ক্ষেত্রে মেগাপ্যাড ২-এ রয়েছে পিসি-লেভেলের মাল্টি-উইন্ডো সুবিধা। এর মাধ্যমে একই সময়ে একাধিক অ্যাপ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। প্রি-ইনস্টলড ডব্লিউপিএস অফিসের সাহায্যে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনার পাশাপাশি প্রেজেন্টেশন তৈরিও করা যাবে। ফলে অনলাইন লার্নিং ও অফিসের বিভিন্ন কাজেও ট্যাবলেটটি ব্যবহার করা সম্ভব।

এআই সুবিধার দিক থেকেও মেগাপ্যাড ২-এ রয়েছে বেশ কিছু ফিচার। এর মধ্যে রয়েছে এআই স্ন্যাপমেমো, মাইন্ডহাব, এআই লার্নিং, এআই ট্রান্সলেশন, ফটোভিত্তিক সমস্যা সমাধান এবং এআই ড্রয়িং বোর্ড। এসব ফিচার তথ্য ব্যবস্থাপনা, শেখা, সৃজনশীল কাজ ও দৈনন্দিন প্রোডাক্টিভিটি বাড়াতে সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ছবি তোলা, ভিডিও কল ও ডকুমেন্ট স্ক্যানের জন্য ট্যাবলেটটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এ ছাড়া টেকনোর ওয়ানলিপ ইকোসিস্টেম কানেক্টিভিটির মাধ্যমে বিভিন্ন টেকনো ডিভাইসের মধ্যে সহজে সংযোগ স্থাপনের সুবিধা রয়েছে। এর ফলে স্মার্টফোন, ট্যাবলেটসহ অন্যান্য ডিভাইস একসঙ্গে ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ হবে।

বাংলাদেশের বাজারে টেকনো মেগাপ্যাড ২-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। দেশের অনুমোদিত টেকনো আউটলেট ও রিটেইল স্টোরগুলোতে ট্যাবলেটটি পাওয়া যাচ্ছে।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy