অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে বড় পরিবর্তনের আভাস মিলছে। তার আসন্ন সিনেমা ‘ইথা’ ঘিরে যেমন দর্শকদের আগ্রহ বাড়ছে,

2026-08-12T16:32:00+00:00
2026-08-12T16:32:00+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ০)
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর
X

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে বড় পরিবর্তনের আভাস মিলছে। তার আসন্ন সিনেমা ‘ইথা’ ঘিরে যেমন দর্শকদের আগ্রহ বাড়ছে, তেমনি ছবিটির জন্য অভিনেত্রীর পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে আলোচনা।

ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে, যেখানে শ্রদ্ধার লুক ও অভিনয় দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইথা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। খবরটি সত্যি হলে, এটি শ্রদ্ধার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

‘স্ত্রী ২’-এর ব্যাপক সাফল্যের পর শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন পরিবর্তন এসেছে বলে মনে করছেন অনেকে। এবার ‘ইথা’য় তাকে দেখা যাবে একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে।
প্রকাশ্যে এসেছে অফিসিয়াল ট্রেলার

প্রকাশ্যে এসেছে অফিসিয়াল ট্রেলার

জানা গেছে, লক্ষ্মণ উটেকর পরিচালিত ‘ইথা’ প্রখ্যাত নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিতে শ্রদ্ধাকে আগের গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে ভিন্ন লুকে দেখা যাবে। 

আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইথা’র। সিনেমাটি শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে পারিশ্রমিক ১৫ কোটি রুপিতে উন্নীত হওয়ার খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই থাকছে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy