সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী

অনলাইন ডেস্ক

বিনোদন

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর সঙ্গে বরাবরই বিতর্কে জড়িয়ে আছে অভিনেত্রী শাবনূরের নাম। সালমানের মৃত্যুর পর দুজনের

2026-08-12T12:21:31+00:00
2026-08-12T12:21:31+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর সঙ্গে বরাবরই বিতর্কে জড়িয়ে আছে অভিনেত্রী শাবনূরের নাম। সালমানের মৃত্যুর পর দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি।

 এমন কী এ জুটির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল- এমন খবরও ছড়িয়ে পড়ে। তবে শাবনূর বরাবরই দাবি করে এসেছেন, তাদের সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। এবার সেই প্রসঙ্গে কথা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরীও। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন খল অভিনেতা ডন। তাকে গ্রেপ্তারের পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও কথা বলেন নীলা চৌধুরী। 

তার মতে, শাবনূরের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল না; বরং শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন তার ছেলে। নীলা চৌধুরী বলেন, তার ছেলের সঙ্গে শাবনূরের কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।

তিনি বলেন, ‘সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানতো। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনও প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। শাবনূরকে চেষ্টা করতো সাহায্য করতে। তার কোনও বোন ছিল না, সে বোনের মতোই দেখতো তাকে। স্নেহ করতো।’

নীলা চৌধুরীর এই কথায় শাবনুরের ভক্তরা সহমত প্রকাশ করছেন। তাদের প্রিয় অভিনেত্রীকে নিয়ে যে গুজব ছিল সেটি মিথ্যে বলেই তারা দাবি করছেন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। সেই সিনেমার পর বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয়তা পায় সালমান-শাবনূর জুটি। মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান অভিনয় করেন ২৭টি সিনেমায়, এর মধ্যে ১৪টিতে তার নায়িকা ছিলেন শাবনূর।

‘তুমি আমার’ দিয়ে সালমান-শাবনূর জুটির শুরু। পরে একে একে অভিনয় করেন ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’সহ ১৪টি সিনেমায়। তাদের জুটির অধিকাংশ সিনেমাই পায় ব্যবসায়িক সাফল্য।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy