গর্ভাবস্থার ৮ মাসেও অ্যাকশন দৃশ্যে দীপিকা

অনলাইন ডেস্ক

বিনোদন

কাজের সময়সীমা নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে আট

2026-08-12T12:12:27+00:00
2026-08-12T12:12:27+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
গর্ভাবস্থার ৮ মাসেও অ্যাকশন দৃশ্যে দীপিকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কাজের সময়সীমা নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও দিন-রাত এক করে নতুন সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি শারীরিক প্রতিকূলতা উপেক্ষা করে পর্দায় ফুটিয়ে তুলছেন জটিল সব অ্যাকশন দৃশ্যও।

কয়েক দিন আগেই কাজের শিফট নিয়ে কঠোর শর্ত দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি ২’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা। তা নিয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অপেশাদারিত্বের অভিযোগ উঠলেও বর্তমানে নিজের কাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে সেই গুঞ্জনকে ভুল প্রমাণ করছেন এই অভিনেত্রী। আগামী অক্টোবরেই দীপিকা ও রণবীর সিং দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান আসার কথা রয়েছে। তবে প্রথম সন্তানের সময়ের মতো এবার আর আগাম মাতৃত্বকালীন বিরতি নেননি তিনি।

বর্তমানে শাহরুখ খানের ‘কিং’ ছবির কাজ শেষ করে পরিচালক অ্যাটলির নতুন মেগাবাজেট সিনেমা ‘রাকা’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। চুক্তিবদ্ধ হওয়ার সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সন্তান জন্মের আগেই নিজের অংশের কাজ শেষ করতে আউটডোর লোকেশনে বিরামহীন পরিশ্রম করছেন তিনি।

‘রাকা’ ছবির ইউনিট সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও দীপিকা নিয়মিত রাতের শিফটে শুটিং করছেন। কেবল স্থির দৃশ্য নয়, শারীরিক ঝুঁকি নিয়ে অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি। সেটে তার এই একাগ্রতা সহকর্মীদের কাছেও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। সারাদিন শুটিং শেষ করে বাড়িতে তার দেড় বছর বয়সী বড় মেয়েকেও সময় দিতে হচ্ছে তাকে।

পরিচালক অ্যাটলি পরিচালিত এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রে দীপিকাকে সম্পূর্ণ নতুন একটি চরিত্রে দেখা যাবে। চলতি মাসেই ‘রাকা’র শুটিং শেষ করে চূড়ান্ত মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে তার। গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসেও এমন শারীরিক পরিশ্রম ও ঝুঁকি নিয়ে কাজ করায় প্রিয় অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।

 বলিউড নায়িকাদের গর্ভাবস্থায় কাজ করার নজির থাকলেও দীপিকার মতো শেষ পর্যায়ে অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার ঘটনা বেশ বিরল। ব্যক্তিগত জীবনের দায়িত্ব ও পেশাদার অঙ্গনের প্রতিশ্রুতি—উভয় ক্ষেত্রেই দীপিকার এই ভারসাম্য রক্ষা বর্তমানে চলচ্চিত্র পাড়ায় আলোচনার কেন্দ্রে রয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy