প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দিলিপ, সুদেব, মরণ, বাপন, আপন, সজিব ও সৌরভকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শুভ চন্দ্র দাস।ঘটনাটি ঘটেছে ১০ আগষ্ট রাতে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া হিন্দুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছে। এর জেরে গত ১০ আগস্ট রাতে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা, মারধর ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন ওই গ্রামের শুভ চন্দ্র দাস। এ সময় পরিবারের সদস্যদের মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটেরও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে অভিযুক্তদের সাথে আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টা এবং এতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। উভয় পক্ষের অভিযোগের বিষয়ে তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হবে।”