দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

প্রতিটি মানুষের কাছেই তার ভাষা গুরুত্বপূর্ণ। মাতৃভাষা হলো মাতৃদুগ্ধস্বরূপ। আমাদের দেশে বাঙালির পাশাপাশি রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। রয়েছে

2026-08-12T17:00:26+00:00
2026-08-12T17:00:26+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রতিটি মানুষের কাছেই তার ভাষা গুরুত্বপূর্ণ। মাতৃভাষা হলো মাতৃদুগ্ধস্বরূপ। আমাদের দেশে বাঙালির পাশাপাশি রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। রয়েছে তাদের নিজস্ব ভাষা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা হিসেবে স্বীকৃতি আছে অন্তত ৪০টির। নেত্রকোনার জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্”া নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি কর্মশালা। 

বুধবার (১২ আগষ্ট) নানা আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন, নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, প্রবন্ধ উপস্থাপন করেন, লেখক ও গবেষক বাঁধন আরেং ও তর্পন ঘাগ্রা। এছাড়া সাংবাদিক, শিক্ষক, প্রভাষক, ক্ষুদ্র-গোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভিন্ন ভাষার মধ্য থেকে অনেক ভাষাই সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা হিসাবে স্বীকৃতি আছে প্রায় ৪০টি ভাষার। এর মধ্যে অন্তত ১৪টি ভাষা বিপন্ন। এগুলোর মধ্যে, ৫টি দ্রাবিড়, ১৫টি চীনা-তিব্বতী, ৯টি অস্ট্রো-এশিয়াটিক, ১১টি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারভুক্ত। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের কাছেও তাদের ভাষা সমান গুরুত্বপূর্ণ। তাদের সেই ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy