প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম (ভিজিট : ০)

X
নেত্রকোনায় চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান
নেত্রকোনা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর উদ্যোগে বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (আহত এবং নিহত) পরিবারগুলোর অনুকূলে মঞ্জুরীকৃত আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়াহিদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো কিংবা দুর্ঘটনায় আহত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দশা কিছুটা লাঘবের লক্ষ্যে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে ।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রয়োজন ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা ও পুনর্বাসনে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।