২ সন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেওয়ার অভিযোগে বাবা আটক

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ৭ ও ৪ বছরের দুই শিশু সন্তানকে হত্যা করে হাওরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ

2026-08-12T16:32:10+00:00
2026-08-12T16:32:10+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
পারিবারিক কলহের ভয়াবহ পরিণতি
২ সন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেওয়ার অভিযোগে বাবা আটক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ৭ ও ৪ বছরের দুই শিশু সন্তানকে হত্যা করে হাওরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বাবা কামরুল ইসলামের বিরুদ্ধে। 

এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। পরে হাওর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) পারিবারিক বিরোধের জেরে কামরুল ইসলাম তার দুই সন্তানকে হত্যা করে মরদেহ দেখার হাওরের পানিতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হাওর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহত দুই শিশু হলো- মুহাদ্দিস (৭) এবং তুলনা (৪)। তারা দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের বাসিন্দা কামরুল ইসলামের সন্তান।

পুলিশ জানায়, নিহত তুলনার মরদেহ মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের বড়কাপন এলাকা থেকে এবং মুহাদ্দিসের মরদেহ বুধবার দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর সংলগ্ন একই হাওর থেকে উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত কামরুল ইসলামের চার সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে ঝগড়া হলে তাদের মা মারধর করতেন। এ নিয়ে পরিবারে শাশুড়ি ও স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও কলহ সৃষ্টি হতো। এর জেরে গত রোববার কামরুল নিজের দুই সন্তানকে নিয়ে বের হন এবং তাদের হত্যা করে দেখার হাওরের পানিতে ফেলে দেন। আটকের পর পুলিশের কাছে নিজের সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত কামরুল।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কামরুল ইসলাম তার সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহ দুটি বর্তমানে সদর থানায় রয়েছে। এ ঘটনায় শান্তিগঞ্জ কিংবা সদর থানায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy