আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জিয়ানগরে র‍্যালি ও আলোচনা সভা

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

“ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

2026-08-12T15:48:31+00:00
2026-08-12T15:48:31+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জিয়ানগরে র‍্যালি ও আলোচনা সভা
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

“ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, ইন্দুরকানী থানার এসআই মো. শাহীন, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন গাজী, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, সাংবাদিক এম. আহসানুল ছগির, সাংবাদিক মো. রাসেল, যুব উদ্যোক্তা মো. আল-আমিন, মো. জাকির হোসেন, সোনিয়া বেগম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy