প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০৯ পিএম (ভিজিট : ০)

X
সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী
রাজধানীর শাহবাগ থানার পর্নগ্রাফি আইনের মামলায় রাঙামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটায় রাঙামাটি জেলা পরিষদের গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান।
সৈকত রঞ্জন চৌধুরী বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসির রাঙামাটি জেলা প্রতিনিধি এবং রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
পুলিশ সুপার বলেন, “শাহবাগ থানায় পর্ণগ্রাফি আইনে একটা মামলা হয়েছে। সেই মামলায় উনাকে ডিএমপি গ্রেপ্তার করে নিয়ে গেছে। রাঙামাটিতে উনার নামে কোনো মামলা নেই।”
সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর স্ত্রী তুশি বড়ুয়া সাংবাদিকদের বলেন, “অনেকবার ফোন করার পর সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে সৈকতের সঙ্গে আমার কথা হয়েছে। আমাকে বলেছে, সে ভালো আছে।
“সে একটা কাজে ঢাকায় যাচ্ছে। চিন্তা না করতে বলেছে। সে ফোন করলে আর ধরতে পারবে না। সময় হলে সে নিজে ফোন করবে বলে জানিয়েছে।”
এ বিষয়ে রাঙামাটি সাংবাদিক নেতারা জানিয়েছেন, সাংবাদিক সৈকত রঞ্জুর চৌধুরীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তা নাহলে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করা হবে।