ভাইয়ের সামনেই ৯ বছর বয়সী ছোট বোনকে ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশের ভিন্দ বিভাগে এক ভাইয়ের সামনে তার ছোট বোনকে ধর্ষণ করেছে এক ধর্ষক। এমনকি নিজের করা অপরাধ ওই

2026-08-12T21:06:25+00:00
2026-08-12T21:06:25+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
ভারতের মধ্যপ্রদেশ
ভাইয়ের সামনেই ৯ বছর বয়সী ছোট বোনকে ধর্ষণ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

মধ্যপ্রদেশের ভিন্দ বিভাগে এক ভাইয়ের সামনে তার ছোট বোনকে ধর্ষণ করেছে এক ধর্ষক। এমনকি নিজের করা অপরাধ ওই ভাইকে জোর করে দেখায় ওই পাষণ্ড।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার ১১ বছর বয়সী ভাইয়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল তার ৯ বছরের বোন। সে একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। অপরদিকে তার ভাই একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

তারা স্কুল থেকে ফেরার পর তাদের ২১ বছর বয়সী এক প্রতিবেশী মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল। তখন সে তাদের থামায় এবং বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। 

কিন্তু মোটরসাইকেলে তোলার পর তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ভাইয়ের সামনে ওই শিশুটিকে ধর্ষণ করে।

তার ভাই যখন এতে বাধা দেওয়ার চেষ্টা করে তখন তাকে ওই ধর্ষক আঘাত করে। সে তখন তার বোনকে রেখে দৌঁড়ে বাড়ির দিকে যায়।

বাড়ির মানুষ খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পায়। এরপর তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

স্বাস্থ্যকর্মীরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর তার পরিবার স্থানীয় থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।

ভিন্দ থানার পুলিশ সুপার সুরাজ ভের্মা জানিয়েছেন, ধর্ষককে ধরতে একাধিক দল গঠন করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়। পুলিশ এখন পুরো ঘটনা তদন্ত করছে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy