জাজিরায় একের পর এক মজুদকৃত বোমার বিস্ফোরণ

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষের সময় ব্যবহার করা ককটেল মজুদ রাখাবস্থায় বিস্ফোরণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। সম্প্রতি গত

2026-08-13T13:15:57+00:00
2026-08-13T13:15:57+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
জাজিরায় একের পর এক মজুদকৃত বোমার বিস্ফোরণ
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষের সময় ব্যবহার করা ককটেল মজুদ রাখাবস্থায় বিস্ফোরণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। সম্প্রতি গত কয়েকমাসে বিলাসপুরে ৪ দফা, পৌরসভার কবিরাজ কান্দি এক দফা ও বিকে নগরে এক দফার পর এবারপৌরসভার জামাল মাদবর কান্দি এলাকায় মজুদকৃত ককটেল/হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১২-আগস্ট) রাত প্রায় দেড়টায় জাজিরা পৌরসভার জামাল মাদবরের কান্দি এলাকায় শাহ আলম বেপারির একটি ভবনের ছাদে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। উক্ত বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এতে ভবনের ছাদের নিরাপত্তা গাইডওয়াল ধসে পড়ারর পাশাপাশি ছাদে থাকা পানির ট্যাংক ফেটে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরবর্তীতে সংবাদ পেয়ে পরদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে জাজিরা থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ছাদে কিছু ককটেল বা হাতবোমা মজুত করা ছিলো। তবে, শাহ আলম বেপারীর তালাবদ্ধ নিজ বিল্ডিংয়ের ছাদে বিস্ফোরণ ঘটলেও কারা সেখানে কিভাবে এগুলো রেখেছে বা এর সাথে কারা জড়িত, তা নিয়ে সন্দিহান পুলিশ।

বিস্ফোরণের ঘটনা ঘটা বিল্ডিংয়ের মালিক ইতালি প্রবাসী শাহ আলম বেপারীর বড় ভাই মান্নান বেপারীর ছেলেকে সেখানে পাওয়া গেলে তার বাবা একটি গ্রুপের নেতৃত্ব দেয় এমন দাবি করে বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। তবে, যে কেউই শত্রুতা করে এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। অথবা কেউ এখানে বোমা নিক্ষেপও করে থাকতে পারে।

জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে আমি নিজেই পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy