বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ফারুক গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক

2026-08-13T10:41:08+00:00
2026-08-13T10:45:04+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ফারুক গ্রেপ্তার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৪১ এএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ১০:৪৫ এএম  (ভিজিট : ২)
এস এম ফারুক হোসেন
X

এস এম ফারুক হোসেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে ফরিদপুরের বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এস এম ফারুক হোসেনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। ২০২৫ সালে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের অভিযোগে বোয়ালমারী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলায় ৫ আগস্ট পরবর্তী একটি বিস্ফোরক মামলার তিনি এজাহারভুক্ত আসামি। পাশাপাশি জোড়া হত্যা মামলাসহ আরও চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার ফারুক হোসেন ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মইনুদ্দিন এর ছেলে। তিনি ঘোষপুর ইউনিয়নের দুইবার চেয়ারম্যান ছিলেন। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘নানা অপকর্মের হোতা হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। 

বৃহস্পতিবার তাকে ফরিদপুরের বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হবে।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy