প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৪৮ এএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বরইবাড়ি আলহাজ্ব কছিম উদ্দিন ইনস্টিটিউশন এন্ড কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল বুধবার (১২ আগস্ট) এডহক কমিটির গঠনের অনুমোদন প্রদান করার পরে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিমকে এডহক কমিটির সভাপতি ও বরই বাড়ি আলহাজ্ব কছিম উদ্দিন ইনস্টিটিউশন এন্ড কলেজের অধ্যক্ষ শুশীল চন্দ্র সরকারকে সদস্য সচিব, সাধারণ শিক্ষক সদস্য হিসাবে মোঃ হারুনুর রশিদ এবং অভিভাবক সদস্য হিসেবে দিলীপ কুমার গোপ এর নাম উল্লেখ করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদন প্রদান করেন।
ইনস্টিটিউশন এন্ড কলেজের সকল প্রকার প্রয়োজনীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের নির্দেশনা প্রদান করে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহীম একজন প্রকৃত শিক্ষানুরাগী ব্যক্তি ও খ্যাতিমান সমাজসেবক হিসেবে নিজ এলাকায় সক্রিয় ভূমিকা পালনের সুনাম রয়েছে।