সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে: পঞ্চগড়ে ব্রিগেডিয়ার জেনারেল নাসের

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেছেন, সীমান্তে বিজিবি কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার,

2026-08-13T13:00:37+00:00
2026-08-13T13:00:37+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে: পঞ্চগড়ে ব্রিগেডিয়ার জেনারেল নাসের
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ০)
পঞ্চগড়ে মাধুপাড়া বিজিবি বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের
X

পঞ্চগড়ে মাধুপাড়া বিজিবি বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের

বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেছেন, সীমান্তে বিজিবি কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান প্রতিরোধে এবং সীমান্তে বিজিবি অত্যন্ত সতর্কতার কাছে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে। 

তিনি বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া বিজিবি বিওপির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যে ২২ কিলোমিটার সীমান্তের মাঝে এই বিওপি উদ্বোধন হল। 

আমরা আশা করি সব ধরনের চোরাচালান রোধ এই বিজিবি ক্যাম্প কার্যকরি ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি এই বিওপি উদ্বোধন করার ফলে এই নীলফামারী ব্যাটালিয়নের অপারেশন সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এই বিওপির দ্বায়িত্ব প্রাপ্ত বিজিবির সকল সদস্যরা অন্তত নিষ্ঠা, সততা, আন্তরিকতা এবং পেশাদারিত্বদের সাথে তাদের দ্বায়িত্ব পালন করবেন।

এ সময় তিনি সীমান্ত সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে কর্নেল তাইফুর হাসান মাহমুদ সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। 

এর আগে, বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন।

পরে বিজিবির রিজিয়ন কমান্ডার প্যারেড গ্রহণ ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন। এছাড়া তিনি বিওপির চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।

এসময় সীমান্ত সুরক্ষায় দেশ ও জাতির কল্যাণ কামণা করে দোয়া মোনাজাত করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy