ময়মনসিংহে দিনেদুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে রাব্বি (২৭) নামে এক যুবককে কুপিয়ে

2026-08-13T15:21:50+00:00
2026-08-13T15:21:50+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে দিনেদুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ০)
রাব্বি
X

রাব্বি

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে রাব্বি (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পাসপোর্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষই রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে রাব্বিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy