প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৩৬ পিএম (ভিজিট : ৩)

X
বকশীগঞ্জ- দেওয়ানগঞ্জ সড়কের ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচ মেরামত কাজ শুরু করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনের কবলে পড়ে ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচে মাটি ধসে গিয়ে ভাড়ি যান চলাচল বন্ধ হয়েছে।
বুধবার বিকালে ব্রিজের নিচে মাটি সড়ে যাওয়ায় সন্ধ্যা থেকে দুর্ভোগ পোহাতে হয় যানবাহন চালকদের। খবর পেয়ে রাতেই পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বকশীগঞ্জ- দেওয়ানগঞ্জ সড়কের ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচ মেরামত কাজ শুরু করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। মাটি, জিও ব্যাগ ও বস্তা ফেলে ব্রিজটি রক্ষার কাজ চলছে।
দুপুরে মাটি ভরাট ও মেরামত কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুরাদ হোসেন।
এসময় মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, ব্রিজের পূর্বপাশে মাটি ধসে গিয়ে ভারি যান চলাচল বন্ধ হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে।