কাশিয়ানীতে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ ​

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ( ১৩ আগস্ট) বৃহস্পতিবার কাশিয়ানী প্রেসক্লাবে

2026-08-13T14:59:50+00:00
2026-08-13T14:59:50+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
কাশিয়ানীতে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ ​
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৫৯ পিএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ( ১৩ আগস্ট)  বৃহস্পতিবার  কাশিয়ানী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন। 

নিজেদের অসুস্থতা , কৃষি কাজ ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে তারা দলীয় পদ ছাড়ার এই সিদ্ধান্ত নেন। পদত্যাগী ওই দুই নেতা হলেন কাশিয়ানী উপজেলার ৬ নং রাতইল ইউনিয়নের পারকরফা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিল শেখ (৬৭),ও একই ইউনিয়নের ধানকোড়া ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি হাবিবুর রহমান (৬৬)। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারীদুই নেতা জানান, কৃষি কাজ ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে তারা দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না। এ জন্যই  ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা তাদের নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy