চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ায় লাল সবুজ পরিবহনের যাত্রবাহী এসি বাসের সঙ্গে লেগুনা পরিবহনের অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে লেগুনার চারজন

2026-08-13T16:18:07+00:00
2026-08-13T16:18:07+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ৩)
বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ
X

বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজারের চকরিয়ায় লাল সবুজ পরিবহনের যাত্রবাহী এসি বাসের সঙ্গে লেগুনা পরিবহনের অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে লেগুনার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন লেগুনা গাড়ির আরও পাঁচজন যাত্রী। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ভোর সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ বায়তুল মামুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুন বাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসীম উদ্দিন (২৫), খুটাখালীর ফুলছড়িস্থ শিয়া পাড়ার মৃত মনজুর আলমের ছেলে মোহাম্মদ শাহেদ (২৭), খুটাখালীর নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫) ও ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮)।

আহতরা হলেন- খুটাখালী নতুন অফিস মাদরাসা পাড়ার আবদুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), খুটাখালীর মেদাকচ্ছপিয়া গ্রামের বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০) ও তার ছেলে মোহাম্মদ সরোয়ার (১৯) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার কিরনতলী গ্রামের রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।

মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের যাত্রীবাহী এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৯০) চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছলে বিপরীত দিক ঈদগাঁও উপজেলা থেকে চকরিয়ামূখী লেগুনা পরিবহনের যাত্রীবাহী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা গাড়ির ছাদ পর্যন্ত উপড়ে যায়। এ সময় ওই গাড়িতে থাকা ৯ জন যাত্রীর সকলেই গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 

এ সময় খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে পাশের মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বেলা একটার দিকে আরও তিনজন মারা যান।

এ ব্যাপারে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শামছুজ্জামান জানান- ভয়াবহ এই দুর্ঘটনায় লেগুনা গাড়ির ৯ যাত্রীর মধ্যে একে একে চারজন মারা যায়। আহত হন আরও পাঁচজন যাত্রী। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও জানান, ভোরে মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সময় সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ক্রেন দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার প্রায় এক ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy