ঢাকাদক্ষিণ জামেয়া স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

সারাবাংলা

ঢাকা দক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার দুপুরে জামেয়া মিলনায়তনে

2026-08-13T15:58:24+00:00
2026-08-13T16:04:30+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
ঢাকাদক্ষিণ জামেয়া স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৪:০৪ পিএম  (ভিজিট : ৩)
ঢাকা দক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়
X

ঢাকা দক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়

ঢাকা দক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে জামেয়া মিলনায়তনে স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ জামিল আহমদের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আবুল আজাদ ও সিনিয়র শিক্ষক বেলাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি  রশীদ আহমদ।   

৭ম শ্রেণির শিক্ষার্থী মোবাশ্বির আহমদ ফাহিম ও আবিদ আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী এমাদ উদ্দিন আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য শামসুল ইসলাম।অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সিনিয়র শিক্ষক মাওলানা আবু আইয়ুব, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

জামেয়ার প্রধান উদ্যোক্তা আনোয়ার মুরাদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী তাহসিনা জান্নাত রোকাইয়া, মুরসালিন আহমদ সাদাত, আলী আব্দুল্লাহ, কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মাশরাফি মাহমুদ, তালহা হোসেন এবং দি সিলেট ইসলামিক সোসাইটির ৬ষ্ঠ শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রোবাইয়া জান্নাত নুজহা কে সংবর্ধনা দেয়া হয়।

এছাড়া ২০২৫ সালের ৫ম শ্রেণি থেকে সরকারি-বেসরকারি পর্যায়ে ৫টি বৃত্তিতে অংশ গ্রহণ করে সবগুলোতে মেধাবৃত্তি অর্জন করায় তাহসিনা জান্নাত রোকাইয়াকে শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়। সেই সাথে ২০২৩-২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy