সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি ‎

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

‎পাবনার সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন ও

2026-08-13T15:49:37+00:00
2026-08-13T15:49:37+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি ‎
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

‎পাবনার সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিলের পাশাপাশি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার অপসারণের দাবি জানানো হয়।
‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সাঁথিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‎মানববন্ধনে সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. ফজলুল বারী সান্টু, সাবেক সহসভাপতি শাজাহানা আলী এবং সাবেক সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশিদ মজনুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা যথাযথভাবে বজায় রাখা হয়নি। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
‎বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচিতে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হওয়া উচিত। নিয়োগে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
‎তারা আরও বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত বিতর্কিত নিয়োগ কার্যক্রম পুনর্বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান নিয়োগ বাতিল করে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার দ্রুত অপসারণের দাবিও তোলা হয়।

‎তবে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। তিনি বলেন, ‘শুধু মুখে মুখে বললে হবে না যে অনিয়ম হয়েছে। ডকুমেন্টসসহ দিতে হবে। তারা তো ডকুমেন্টসসহ দিতে পারছে না। শত শত লোক আবেদন করেছিলেন, বাদ তো পড়বেন। আমরা নিরপেক্ষ ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy