প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:১৪ পিএম (ভিজিট : ২)

X
ভেজাল পাইপ আইসক্রিম বোঝাই একটি ট্রাক আটক করে মামলা দিয়ে জড়িত দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে আড়াইহাজার থানা পুলিশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ”ভরসা স্লাইস” নামে ভেজাল পাইপ আইসক্রিম বোঝাই একটি ট্রাক আটক করে মামলা দিয়ে জড়িত দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে আড়াইহাজার থানা পুলিশ।
বুধবার (১২ আগষ্ট ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মদনপুর- নরসিংদী এলাকা থেকে ট্রাকটি আটক করে পুলিশ। বৃহষ্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ওই সড়কের ব্রাহ্মন্দী পশ্চিমপাড়া এলাকায় বালুর মাঠ সংলগ্নে বুধবার সকাল ১১টায় ”ভরসা স্লাইস” নামে ভেজাল কমলা রঙের পাইপ আইসক্রিম বোঝাই একটি হলুদ ও নীল রঙের কার্গো ট্রাক জনতা আটক করে রাখে। আড়াইহাজার থানা পুলিশের এস আই মোহাম্মদ বিন আসাদ রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে আড়াইহাজার চৌরাস্তায় টহল ডিউটি ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় মোবাইল ফোনে সংবাদ পেয়ে ওই গাড়ীটি (ঢাকা মেট্রো- ট-১৮-৬১৫৬) ১ লাখ চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের ১২০ বাক্স ভর্তি এবং প্রতি বাক্সে ২৪০ পিস করে মোট ২৮ হাজার ৮শ পিস কমলা রঙের ”ভরসা স্লাইস” নামে ভোজাল পাইপ আইসক্রিম সহ কার্গো ট্রাকটি আটক করে।
এসময় ট্রাকে থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার আ. মোতালেবের ছেলে মোস্তাক মিয়া (২১), হাবিবুর রহমানের ছেলে জুনায়েদ এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে ইমন মিয়া (১৯) নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা ওই ট্রাকের চালক ও হেলপার বলে জানা গেছে।
এ ব্যাপারে এস আই মোহাম্মদ বিন আসাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করে আটক তিনজনকে বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ আদারতে প্রেরণ করেছে।