প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : ০)

X
বিতর্ক প্রতিযোগিতা
‘দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বাড়বে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা ভবন মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ মহসিন মিঞা লিটন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
প্রতিযোগিতায় উপজেলার চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিচারকদের মূল্যায়নে নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী এবং জয়শ্রী মুন্ডুপাশা এসএবিএম মাধ্যমিক বিদ্যালয় বিজিত হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা মাহিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আলী সুজা বলেন, দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সততার চর্চার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।