৯ বছর আত্মগোপনের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুর রহিমকে (৪৮) দীর্ঘ নয় বছর পর

2026-08-13T20:27:50+00:00
2026-08-13T20:27:50+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
৯ বছর আত্মগোপনের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৬০)
পলাতক আসামি আবদুর রহিম
X

পলাতক আসামি আবদুর রহিম

নোয়াখালীর সোনাইমুড়ী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুর রহিমকে (৪৮) দীর্ঘ নয় বছর পর ফেনীর দাগনভূঞা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দাগনভূঞার মিষ্টি মুখ সুইটসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুর রহিম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত আবদুল বারিকের ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় বিচার শেষে আদালত আবদুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব জানায়, আদালতে সাজা ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে নিজের ব্যক্তিগত তথ্য পরিবর্তন করে ত্মগোপনে চলে যান আবদুর রহিম। দীর্ঘ নয় বছর দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলার চেষ্টা করেন।

আত্মগোপনে থাকার সময় আবদুর রহিম তাঁর জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানাও পরিবর্তন করেন বলে জানিয়েছে র‍্যাব। তবে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানোর পর তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ফেনীর দাগনভূঞা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার আবদুর রহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy