
X
রাজকীয় বিদায় সংবর্ধনা
'বিদায় নয়, এটি নতুন পথচলার সুচনা'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ১০টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে বিদ্যালয়ের আয়োজনে এবং বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান।
শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুন্নাহার, মরিচ ্পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে. আমির হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ইরানী, ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী আইয়ান প্রমুখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানকে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা একটি খোলা মাইক্রোবাসযোগে তাঁর লোহাগড়ার পোদ্দারপাড়াস্হ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, গুনী ও বরেণ্য শিক্ষক এস এম হায়াতুজ্জামান দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা শেষে বৃহস্পতিবার অবসরে যান।