প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম (ভিজিট : ৭২)

X
সাপের কামড়ে মৃত্যু
মনসামঙ্গল বা বিষহরি গানের সর্পদেবী পদ্মার চরিত্রে অভিনয়ের সময় সাপের কামড়ে বিজয় চন্দ্র নামে (১৮) এক যুবককের মৃত্যু হয়েছে।
হাসপাতাল থেকে তার লাশ বাড়িতে নিয়ে আসার পর মরদেহর পাশে একটি সাপ অবস্থান নেওয়ার খবর ছড়িয়ে পড়লে সহম্রাধিক উৎসুক জনতার ভীড় জমছে।
শুক্রবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া সর্দারপাড়া গ্রামের এমন ঘটনায় চাঞ্চল্যের হয়েছে। নিহত যুবক ওই গ্রামের বিপুল চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, সুদর্শন যুবক বিজয় পদ্মার চরিত্রে অভিনয়ের সময় তার বাড়িতে রাখা আসল সাপ নিয়ে গিয়ে মঞ্চে অভিনয় করেন। কয়েকদিন আগে তিস্তা ক্যানেলে প্রতিবেশীর চায়না দুয়ারি জালে একটি সাপ আটকা পড়লে সেই সাপটিও তিনি ধরে আনেন।
বৃহস্পতিবার ওই সাপ নিয়ে তার দলের সঙ্গে বড়ভিটা ইউনিয়নের বিন্নাকুটি কুমড়াপাড়ায় গান করতে যান। সর্পদেবী পদ্মার চরিত্রে অভিনয় শেষে সাপটিকে খাচায় ঢুকানোর সময় তার হাতে কামড় দেয়। রাতের খাবার শেষে তার ব্যথা অনুভব হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসার পর ব্রাহ্মণ এসে ধর্মীয় আনুষ্ঠানিকাতার প্রস্তুতি নেয়। এসময় মরদেহর পাশে স্থানীয়রা একটি সাপ দেখেছে বলে জানায়। বিজয়ের মরদহের বিষ তোলার জন্য সাপ এসেছে এ খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে একজন ওঝা এসে ঘন্টাব্যাপি তন্ত্র-মন্ত্র করে ব্যর্থ হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তন্তর করা হয়েছে। স্থানীয়রা লাশের দাহ্য করার প্রস্তুতি নিচ্ছে।