আখাউড়ায় কল্লাশহীদের মাজারে জুম্মায় মুসুল্লিদের ঢল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহ্পীর কল্লা শহীদ (র:) সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ

2026-08-14T17:09:13+00:00
2026-08-14T17:09:13+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় কল্লাশহীদের মাজারে জুম্মায় মুসুল্লিদের ঢল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ০)
জুম্মায় মুসুল্লিদের ঢল
X

জুম্মায় মুসুল্লিদের ঢল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহ্পীর কল্লা শহীদ (র:) সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে  জুম্মার নামাজে মুসুল্লিদের ঢল নামে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১০টা থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা মাজার মসজিদে জড়ো হতে শুরু করেন। অনেকে দুই তিন ঘণ্টা আগে এসে নামাজের জন্য অপেক্ষা করেন। দুতলা মসজিদ, মাজার চত্বর, মাদরাসাসহ আশেপাশের সকল স্থাপনায় নামাজ আদায় করেন মুসল্লীরা। প্রায় ২০ হাজার মানুষ জুম্মার নামাজ আদায় করেন বলে ধারনা করা হচ্ছে।  

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শুক্রবার সকাল সকাল মাজার জামে মসজিদের দুই তলা ভবন মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেলে মাজার শরীফের উঠানে নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও স্থান সংকুলান না হওয়ায় মাজার শরীফের দুতলা মার্কেট কাম রেস্ট হাউজের ছাদ, ভিআইপি কক্ষ, ফকিরি আসনসহ আশপাশের বিভিন্ন স্থানে মুসল্লিরা নামাজ আদায় করেন। যে যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই নামাজের জন্য দাঁড়িয়ে যান।

জুম্মার নামাজে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরশে আসা ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. লুৎফর রহমান খান খাদেম ইমামতি করেন। নামাজ শেষে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য মো. রুস্তম কামরান খাদেম বলেন, ওরশ উপলক্ষে হাজার হাজার ভক্ত-আশেকান মাজারে এসেছেন। শুক্রবার জুমার নামাজে এলাকার মুসল্লীদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মসজিদ, মাজার চত্বরসহ আশপাশে যেখানে জায়গা ছিল, মুসল্লিরা সেখানেই নামাজ আদায় করেছেন। প্রায় ২০ হাজার মানুষ জুমার নামাজ আদায় করেছেন বলে ধারণা করছি।

উল্লেখ্য, ১০ আগষ্ট থেকে ওরশ শুরু হয়েছে। চলবে ১৬ আগষ্ট পর্যন্ত। ওরশ উপলক্ষে খড়মপুর মাজার এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত-আশেকানরা এসেছেন। প্রতিদিনই আসছেন। এ উপলক্ষে মাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। মাজারে শুক্রবার রাত ১২:১ মিনিট এ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy